তেলিয়ামুড়া ডেস্ক,৩১ অক্টোবর।

আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে পৌর নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতেই নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার থেকেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া, যা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

অন্যদিকে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সর্বদলীয় বৈঠক। তেলিয়ামুড়ার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়। নির্বাচনী প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলির ভূমিকা, পারস্পরিক সহযোগিতা এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী।

সব মিলিয়ে, আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক দলগুলির মধ্যেও শুরু হয়েছে তৎপরতা। এখন দেখার বিষয়, প্রশাসনের উদ্যোগে কতটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই নির্বাচনী প্রক্রিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *