স্পোর্টস ডেস্ক, ৭ নভেম্বর।।
       ত্রিপুরার শিবিরে ডাক পেলেন ২৪ যান ক্রিকেটার।অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে।  ২৬ নভেম্বর থেকে অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি আসরে মরশুম শুরু করবে ত্রিপুরা। ২৬-২৯ নভেম্বর ত্রিপুরা প্রথম ম্যাচ খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। সৌরাষ্ট্রে গিয়ে। এরপর ৩-৬ ডিসেম্বর আগরতলায় উত্তরাখণ্ড, ১১-১৪ ডিসেম্বর মুম্বাইয়ে প্রতিপক্ষ মুম্বাই, ১৮-২১ ডিসেম্বর আগরতলায় প্রতিপক্ষ বিহার এবং ২৬-২৯ ডিসেম্বর ত্রিপুরা মরশুমের শেষ ম্যাচ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। সদ্য উড়িষ্যায় আয়োজিত অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় ক্রিকেটে প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল ত্রিপুরা। ফলে ওই দলটির প্রতি প্রত্যাশা বেড়েছে রাজ্যবাসীর। এখন দেখার কোচবিহার ট্রফি ক্রিকেটে কতটা ভালো খেলতে পারেন ত্রিপুরার ক্রিকেটাররা শক্তিশালী দলগুলির বিরুদ্ধে।শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: দেবজ্যোতি পাল, সিদ্ধার্থ দেবনাথ, অর্কজিৎ সাহা, শঙ্খনীল সেনগুপ্ত, সন্দীপন দাস, ইস্তা দেবনাথ, অয়ন রায়, আধি দেবনাথ, আকাশ সরকার, রাহুল বর্মন, নীল দেববর্মা, রিয়াদ হোসেন, পান্থর দেববর্মা, তপন ঘোষ, দ্বীপ দেব, আরিফ মিয়া, সোমদেব শীল, সপ্তদ্বীপ দত্ত, স্নেহাল দত্ত, আয়ুষ মণ্ডল, রাজদীপ সিনহা, রায়হান আহমেদ আরমান, নীতিশ কুমার সাহানি এবং এপ্রিল দেববর্মা। নির্বাচিত ক্রিকেটারদের ১০ এপ্রিল বিকেল তিনটায় এমবিবি স্টেডিয়ামে কোচ জয়ন্ত দেবনাথ এবং সহকারী কো ট রাশুদেব দত্তর কাছে রিপোর্ট করার জন্য রাজ্যের সংস্থার সচিব সুব্রত দে অনুরোধ করেছেন। রাজ্য দলের ফিজিও সোহাগ চন্দ্র সাহা, ট্রেইনার বাপি বিশ্বাস এবং ভিডিও এনালাইসিস কুন্তল চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *