স্পোর্টস ডেস্ক,৮ নভেম্বর।।
         রেটিং দাবা প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে রয়েছেন পশ্চিমবাংলার ঋষিকেশ কুমার বণিক। সাত রাউন্ডে সাড়ে ছয় পয়েন্ট অর্জন করে। শনিবার সকালে সপ্তম রাউন্ডে ঋষিকেশ (২০৯৬) দুরন্ত লড়াই করে পরাজিত করে আসামের অভ্র জ্যোতি নাথকে(২১৩০)। তৃতীয় বর্ষ টি রেরা আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের দাবা হল ঘরে অনুষ্ঠিত হচ্ছে আসর। আসলে ৬. পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আরএসপিবি র শোমক পালিত এবং পশ্চিমবাংলার সায়ন বড়ুয়া। ত্রিপুরার দাবারুরা অনেকটাই পিছিয়ে পড়েছেন। পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু রয়েছে ১৫ তম স্থানে। সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করে। ১৭ তম স্থানে রয়েছে, শেখোয়াত হোসেন (সাড়ে পাঁচ পয়েন্ট),২০ তম স্থানে তাজবীর আহমেদ (৫ পয়েন্ট), ২১ তম স্থানে সুব্রত চক্রবর্তী (৫ পয়েন্ট),২২ তম স্থানে শাক্য সিংহ মোদক (৫ পয়েন্ট) ২৬ তম স্থানে পীতাম্বর দেবনাথ (৫ পয়েন্ট), ২৭ তম স্থানে আদ্রস কর্মকার (৫ পয়েন্ট),২৯ তম স্থানে দীপক চৌহান (৫ পয়েন্ট),৩০ তম স্থানে উমাশঙ্কর দত্ত (৫ পয়েন্ট) এবং ৩৩ তম স্থানে রয়েছেন মেহেকদ্বীপ গোপ (৫ পয়েন্ট)। সোমবার শেষ দুই রাউন্ডের খেলা হবে। খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।



  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *