ডেস্ক রিপোর্টার, ৭ নভেম্বর।।
     সুন্দর ও উন্নত নগর গড়ার অঙ্গীকার নিয়ে আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ২৫টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে জোরকদমে প্রচার শুরু হলো।মনোনয়ন প্রক্রিয়া সম্পন্নের পর শনিবার দলের পক্ষ থেকে ধর্মনগর শহরে এক বর্ণাঢ্য ও সুবিশাল র‍্যালির আয়োজন করা হয়। দুপুর নাগাদ ধর্মনগর জেলা কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে এই মিছিলটি শুরু হয়। ঢাক-ঢোল ও দলীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মিছিলে শামিল হন। র‍্যালিটি ধর্মনগর শহরের প্রধান প্রধান পথ ও ওয়ার্ডগুলো পরিক্রমা করে পুনরায় জেলা কংগ্রেস ভবনে এসে শেষ হয়।আজকের এই মিছিলে রাজ্য,জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন শাখা সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং ২৫টি ওয়ার্ডের মনোনীত প্রার্থীরা।এদিনসাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি নিরূপম দে দলের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, মনোনয়ন জমা দেওয়ার পর শহরের ভোটারদের সাথে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং জনগণের আশীর্বাদ নেওয়ার লক্ষ্যেই আজকের এই র‍্যালির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, “জাতীয় কংগ্রেসের ২৫ জন প্রার্থীকেই তাদের যোগ্যতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে মনোনীত করা হয়েছে। ধর্মনগরের মানুষ উন্নয়ন ও সুশাসনের স্বার্থে বিকল্প হিসেবে আজ জাতীয় কংগ্রেসকেই বেছে নিচ্ছেন। আমরা শতভাগ নিশ্চিত যে, ২৫টি ওয়ার্ডেই আমাদের প্রার্থীরা জয়লাভ করবেন এবং একটি উন্নত ধর্মনগর গড়ে তুলবেন।
এই র‍্যালিকে কেন্দ্র করে ধর্মনগর শহরজুড়ে কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা পরিলক্ষিত হয়।উল্লেখ্য,এবারকার নির্বাচনে নির্বাচনী ময়দানে রয়েছে বিজেপি,কংগ্রেস ও বামেরা।তবে কংগ্রেস ও বামেদের মধ্যে জোটের আলোচনা চলছে বলে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে।বাকিটা বোঝা যাবে আগামী ১০ নভেম্বর,অর্থাৎ প্রার্থী পদ  প্রত্যাহারের বিকেলেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *