ডেস্ক রিপোর্টার, ১৪ নভেম্বর।।
কুমারঘাটে আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে বিজেপি। শনিবার সন্ধ্যায় কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিজেপির সাংগঠনিক সভা। এই সভায় মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সাংসদ বিপ্লব কুমার দেব বলেন প্রতিটি নির্বাচনের কৌশল আলাদা হয়। ইস্যু আলাদা। কোনো কোনো সময় আসেন নতুন প্রার্থী। প্রতি নির্বাচন দেয় নতুন নতুন শিক্ষা। তিনি বিজেপির মনোনীত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশাসনিক কাজকর্ম কিভাবে করতে হয় তারও শিক্ষা নেওয়া উচিত।
সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস বলেন, কুমারঘাট পুর সভায় বিজেপির জয় নিশ্চিত। সদ্য সমাপ্ত ভিলেজ কমিটি নির্বাচনেও ৯টি আসনের মধ্যে ছয়টি আসনে জয়ী হয়েছে।
এদিন কুমারঘাটে বিজেপির সাংগঠনিক সভায় দলীয় নেতা – কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এবং ভোট ময়দানে তাদের আত্মবিশ্বাস গগন চুম্বি।

