ডেস্ক রিপোর্টার, ২৪ নভেম্বর।।
আর মাত্র কয়েক ঘন্টা, অধীর আগ্রহে বসে আছেন ভোটাররা। তারপরেই আগামী ২৭ নভেম্বর সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হবে আগরতলা পুরো নিগম পুরো পরিষদ ও নগর পঞ্চায়েতের ভোট গ্রহণ প্রক্রিয়া। তার আগে ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় সহ রাজ্যের সমস্ত মন্ত্রী – বিধায়ক ও ভাজপার নেতৃত্ব। সব মিলিয়ে মোট ২১টি বডির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক দৃষ্টিতে নির্বাচনী প্রচারে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ও বিরোধী দল কংগ্রেস থেকে কয়েকশো হাজার যোজন এগিয়ে বিজেপি।
মঙ্গলবার ১৩- প্রতাপগড় বিধানসভার আগরতলার পুর নিগমের ৮টি ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থীদের নিয়ে বনকুমারিতে অনুষ্ঠিত হয় বিজেপির মেগা জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের মন্ত্রী ও নির্বাচনে প্রতাপগড়ের দায়িত্ব প্রাপ্ত নেতা সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন বিজেপির মনোনীত প্রার্থীরা।
অনুষ্ঠিত জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তির্যক ভাষায় আক্রমণ করেন প্রধান বিরোধী দল সিপিআইএমকে। মুখ্যমন্ত্রী বলেন, বাম নেতারা প্রচার করছেন, ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে পারলে, তারা জয়ী হবেন। মুখ্যমন্ত্রী কথায়, মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের স্ক্রিপ্ট রচনা করছে বামেরা। আসলে রাজ্যের বাম নেতাদের এখন গ্রাস করছে একাকীত্ব। তাদের সঙ্গে কেউ নেই। তারা বুঝে গিয়েছে মানুষ বামেদের ভোট দেবে না। তাই পাগলের মতো নানান কথা বলছে।
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বাম জামানার নানান সন্ত্রাসের তথ্য তুলে ধরেন। ৮০ – জুনের দাঙ্গা থেকে শুরু করে পরবর্তী সময়ে জঙ্গিপনা সহ নানান রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা নিয়ে সরব হন তিনি।
রাজ্যের মন্ত্রী সুশান্ত বক্তব্যের আক্রমণের ফলায়ও ছিলো বামেরা। তিনি বলেন, বাম জমানায় ভোট ভোট মানেই ছিলো সন্ত্রাস। আর বিজেপির জামানায় ভোট মানেই উৎসব। বাম জমানায় রাজ্যে কোনো গনতন্ত্র ছিলো না। এটা জানেন রাজ্যের মানুষ।
সর্বোপরি এদিন বিজেপির নির্বাচনী প্রচার কেন্দ্র করে গোটা প্রতাপগড় বিধানসভা থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে বনকুমারী এলাকায়। গেরুয়া পতাকা, বেলুন ও ফ্ল্যাক্স – ফ্যাস্টুনে সেজে উঠেছিলো জনসভা স্থল।

