কুমারঘাট ডেস্ক, ২৪ নভেম্বর।।
কুমারঘাট পৌরসভা নির্বাচনের শেষ লগ্নে জড়ো প্রচার ইন্ডিয়া মঞ্চের। প্রার্থীদের সমর্থনে স্থানীয় হালাইমুড়ার প্রবেশমুখ থেকে শুরু হয় মিছিল। মিছিলটি কুমারঘাট দেও ব্রিজ, পুরাতন শিবতলী ও বিবেকানন্দ চৌমুহনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। মিছিলের লোক সমাগম নেহাৎ খারাপ ছিলো না।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কুমারঘাট পৌর পরিষদের ইন্ডিয়া জোটের ৪ ওয়ার্ডের প্রার্থী রিন্টু লাল দেব, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী সমর সিনহা এবং ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফুলকুমারী সরকার গোস্বামী। মিছিল শেষে সাংবাদিক বৈঠক করেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। তারা বলেন, কুমারঘাটে বিজেপির পায়ের নিচে জমি নেই। প্রার্থীদের বহিরাগত বলে অপপ্রচার করছে। কুমার ঘাট পুর পরিষদের ভোটাদেরকে তারা প্রার্থী করেছেন বলে দাবি জোটের নেতৃত্বের।
অন্যদিকে বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে বিজেপির জোর প্রচার চলছে কুমারঘাটে। প্রতিদিন নানান জায়গাতে হচ্ছে মিছিল, মিটিং। ভাজপা তাদের জয় নিয়ে নিশ্চিত। ইন্ডিয়া জোট কোনো ভাবেই তাদের পরাজিত করতে পারবে না বলে আগাম জানিয়ে দিয়েছেন ভগবান দাস।

