ডেস্ক রিপোর্টার, ৬ আগস্ট।।
রাজধানীর খেজুর বাগানের বাসিন্দা আব্রি দেবীর বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ও রূপার গয়না উদ্ধার করলো এনসিসি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক চোরকে। তাকে বৃহস্পতিবার তোলা হয়েছে আদালতে।
এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গত ৪ আগস্ট খেজুর বাগানের বাসিন্দা আবৃ দেবী অভিযোগ করেন, তার ঘর থেকে দুইটি সোনার চেইন ও একজোড়া নুপুর চুরি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ আধিকারিক বৃহন্নলা দেববর্মা প্রতাপগড় থেকে গ্রেফতার করে এক চোরকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় আবৃ দেবীর ঘর থেকে চুরি যাওয়া নুপুর ও একটি সোনার চেইন। উদ্ধারকৃত রুপা ও সোনার গহনার বাজার মূল্য প্রায় এক লক্ষ দশ হাজার টাকা।
এনসিসি থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য চোরদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ পাশাপাশি চোরদের দখলে থাকা আবৃ দেবীর আরও সোনার চেইন উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

