মুখ্যমন্ত্রী – বিধায়কের সঙ্গে সাক্ষাতের সময় পাচ্ছেন না নিখোঁজ প্রণব দাসের অসহায় বাবা! শ্রীনগর থানার পুলিশও  তাকে নিয়ে করেছে ছেলে খেলা। নিখোঁজ বাঙালি যুবক প্রণব দাসকে উদ্ধারের ক্ষেত্রে রাজ্য প্রশাসেনের এতো দেউলিয়াপনা কেন?

ডেস্ক রিপোর্টার,৩১ জানুয়ারি।
                 সম্প্রতি উত্তরাখণ্ডের দেরাদুনে খুন হয়েছিল রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমা। ঘটনা খুবই হৃদয়বিদারক। এঞ্জেলের মৃত্যুর পর কেঁপে উঠেছিল গোটা রাজ্য।শহরে ছয়লাপ ছিলো মোমবাতি মিছিল। রাজ্য প্রশাসনের তাৎপরতা ছিলো চোখে পড়ার মতো। খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছুটে গিয়েছিলেন এঞ্জেল চাকমার নন্দন নগরে।
              নতুন বছরের প্রথম দিনে নাগাল্যাণ্ডে ঘুরতে গিয়ে এখনো বাড়ি ফিরে এলো না শহর সংলগ্ন মলয়নগরের যুবক প্রণব দাস। সে একজন কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু পরিতাপের বিষয়, প্রণব দাস নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও ভ্রুক্ষেপ নেই রাজ্য প্রশাসনের। মন্ত্রী – বিধায়ক থেকে পুলিশ সবার কাছেই ব্রাত্য নিখোঁজ প্রণব দাসের অসহায় পরিবার। প্রণব দাসের বাবা মুখ্যমন্ত্রী থেকে এলাকার বিধায়ক কাউর দরবারেই ছেলের নিখোঁজ হওয়ার বার্তা নিয়ে পৌঁছতে পারছেন না। স্থানীয় শ্রীনগর থানার পুলিশ আইনের সুপ্রিমকোর্ট – হাইকোর্ট দেখাচ্ছে নিখোঁজ প্রণব দাসের অসহায় বাবাকে।



 

নিখোঁজ প্রণব দাসের বাবার পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল আমরা বাঙালি।

।নিখোঁজ প্রণব দাসের অসহায় বাবার আর্তনাদ।

নিখোঁজ প্রণব দাসের বাবার পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল আমরা বাঙালি। আমরা বাঙালি নেতারা উদ্যোগ নিয়ে শনিবার রাজ্য পুলিশের মাহানির্দেশকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন নিখোঁজ কনটেন্ট ক্রিয়েটারের অসহায় পিতা।

প্রণব দাসের পিতা জানিয়েছেন, ১লা জানুয়ারি প্রণব একাই নাগাল্যান্ডে ঘুরতে গিয়েছিল। মূলত কন্টেন্ট ক্রিয়েট করার জন্য চোখে মুখে স্বপ্ন নিয়ে প্রণব বাড়ি থেকে নাগাল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে ছিলো। এখন ছেলেকে খুঁজে পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব সহ প্রশাসনের কাছে কাতর অর্জি জানিয়েছেন অসহায় বাবা।প্রণব দাসের বাবা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দরজায় দরজায় ঘুরছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না।



নিখোঁজ বাঙালি যুবক প্রণব দাসের বাবার অসহায়ত্ব নিয়ে ছেলে খেলা করছে শ্রীনগর থানার পুলিশ।

নিখোঁজ বাঙালি যুবক প্রণব দাসের বাবার অসহায়ত্ব নিয়ে ছেলে খেলা করছে শ্রীনগর থানার পুলিশ। তাকে সাহায্যের পরিবর্তে সুপ্রিম কোর্ট – হাই কোর্ট দেখিয়ে দিচ্ছে খাকি উর্দি ওয়ালারা। স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পালের কাছেও দেখা করার সময় পান নি প্রণব দাসের বাবা।
প্রণব দাসের বাবার বক্তব্য, ছেলের খুঁজে তিনি গিয়েছিলেন নাগাল্যান্ডে। প্রবণ যে হোটেলে ছিলো, সেখানেও গিয়েছেন। তার জামা কাপড় সহ ব্যাগ রয়েছে হোটেলে। কিন্তু প্রণব নেই। স্থানীয় থানায় দায়ের করেছেন নিখোঁজ ডায়েরিও।


বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার প্রণব দাসের বাবাকে সময় দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করার জন্য।

প্রশ্ন হচ্ছে জনজাতি যুবক এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনার পর রাজ্য প্রশাসন সক্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার প্রণব দাসের বাবাকে সময় দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এমন দ্বিচারিতা কেন? এই রাজ্যে জনজাতিরাই মানুষ? অসহায় বাঙালির কি কোনো দাম নেই রাজ্যের বিজেপি সরকার ও সরকারের দণ্ডমুন্ডের কর্তা ব্যক্তিদের কাছে? এই কোটি টাকার প্রশ্ন তুলছে রাজ্যের বাঙালি সমাজ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *