ডেস্ক রিপোর্টার, ৩রা ফেব্রুয়ারি।।
                     শুধু শহর নয়, গ্রামেও চলছে খেলাধুলার মান উন্নয়ন। গোমতী জেলার কিল্লাতে উদ্বোধন হলো স্বপ্নের এস্ট্রোটার্ফ সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড। মঙ্গলবার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া।
               


কিল্লাতে এস্ট্রোটার্ফ সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ” বিজেপি সরকার শুধু শহরে উন্নয়ন করে না। গ্রামেরও উন্নয়ন করে।” মুখ্যমন্ত্রীর ভাষায় কিল্লার মতো জনজাতি অধ্যুষিত অঞ্চলে এস্ট্রোটার্ফ সিন্থেটিক ফুটবল মাঠ হবে, তা কেউ কল্পনাও করতে পারে নি। এই অসম্ভব কাজকে সম্ভব করেছে রাজ্য সরকার।ভারতীয় জনতা পার্টি সরকার ‘সাবকা সাথ সবকা বিকাশ’ এই মন্ত্র নিয়ে কাজ করছে বলেই এটা সম্ভব হয়েছে, বলে মনে করছেন মুখ্যমন্ত্রী


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *