আগারতলা, ৩০ জানুয়ারি।।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের বিশেষ বার্ষিক ‘গ্লিটারিয়া’ অফার, যা শুরু হচ্ছে ৩০ জানুয়ারি থেকে এবং চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ১৬ দিনের বিশেষ আয়োজনের প্রাক্কালে, ত্রিপুরার ঐতিহ্যবাহী এই জুয়েলারি সংস্থা ২৯ জানুয়ারি আগরতলার হাপানিয়ায় শিল্প মেলার উদ্বোধনী দিনে একটি প্রিভিউ ও বিশেষ প্রদর্শনের আয়োজন করে।
‘গ্লিটারিয়া’ হলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র এক্সক্লুসিভ ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড, যার অবস্থান —
“প্রতিদিনের সব মুহূর্তের ঝলক ও দ্যুতি প্রতিফলিত করা হিরের গয়নার সংগ্রহ।”
‘গ্লিটারিয়া’ ২০২৩ সালে প্রথম উন্মোচিত হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি দেশের নানান অঞ্চলে ডায়মন্ড জুয়েলারির একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে।
এই বিশেষ বার্ষিক অফার গ্রাহকদের জন্য শ্যাম সুন্দর কোং’- এ থাকা এই হিরের কালেকশানের সব ঝিলিক ও দ্যুতি সংগ্রহ করার একটি বিশেষ সুযোগ।
এই বিশেষ অফারে রয়েছে নানান ধরনের আকর্ষণীয় ড্র ও ছাড় :
১০০% ছাড় – ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে
১৫% ছাড় – গোল্ড জুয়েলারির মেকিং চার্জে
১৫% ছাড়- গ্রহরত্নর এমআরপি-তে
৫% ছাড়- রুপোর জুয়েলারির এমআরপি-তে
নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এবং সঙ্গে একটি সিজনাল লাকি ড্র যা সংস্থার প্রতিটি শাখা শোরুম থেকে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ।
ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ (প্রফেসর) মানিক সাহা, শিল্পমন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা, বিধায়ক শ্রীমতী মীনা রানি সরকার এবং আগরতলার মেয়র শ্রী দীপক মজুমদারের উপস্থিতিতে হাপানিয়ার‘ শিল্প মেলা-র শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের স্টলে গ্লিটেরিয়া হিরের গয়নার নতুন সংগ্রহ উদঘাটন করেন এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ ‘শোকেসিং অব এক্সেলেন্স’ প্রদর্শনী পরিদর্শন করেন।
“আজ এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর উৎকর্ষতার পথে এগিয়ে চলার জন্য তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই,” বলেন মুখ্যমন্ত্রী ডঃ (প্রফেসর) মানিক সাহা।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেন,
“‘গ্লিটারিয়া’, আমাদের প্রথম ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড যা সাশ্রয়ী মূল্যের জুয়েলারির ক্রমবর্ধমান চাহিদারই প্রতিফলন, এবং এর জনপ্রিয় সংযোগ আরও দৃঢ় করতে আমরা একে উপস্থাপন করেছি, কর্মক্ষেত্র ও অবসরে নারীদের প্রতিদিনের সব মুহূর্তের ঝিলিক এবং দ্যুতি প্রতিফলিত হয় এই ডায়মন্ড জুয়েলারিতে।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর আরেক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন,
“‘গ্লিটারিয়া’-র সাফল্য আমাদের গ্রাহক বন্ধুদের সমর্থন ও আস্থার ফল। এই বিশেষ বার্ষিক অফার সেই কৃতজ্ঞতারই প্রকাশ । সঙ্গে রয়েছে উৎকর্ষতার ধারাবাহিক প্রতিশ্রুতি ও আরও বেশি ভ্যালু-ফর-মানি দেওয়ার আশ্বাস।”
বার্ষিক ‘গ্লিটারিয়া’ অফার চলবে ৩০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত — ত্রিপুরার সমস্ত শোরুমে (আগরতলা, উদয়পুর ও ধর্মনগর) এবং কলকাতার সমস্ত শোরুমে (গড়িয়াহাট, বেহালা ও বারাসত)।
সকলের সাদর আমন্ত্রণ ও আন্তরিক শুভেচ্ছাবার্তা জানিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়।

