স্পোর্টস ডেস্ক, ৩১ জানুয়ারি।।
           তৃতীয় দিনে দুটি স্বর্ণ সহ ত্রিপুরার দখলে দশটি পদক। তিন দিনে মোট চারটি স্বর্ণপদকসহ ত্রিপুরা জয় করল কুড়িটি পদক। কেরলের তিরুবন্তপুরমে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। শুক্রবার ট্রাক এন্ড ফিল্ডে ঝড় তুলে ত্রিপুরাতে স্বর্ণপদক এনে দেন গায়ত্রী মজুমদার এবং অর্চনা বনিক। ৫৫ বছর ঊর্ধ্ব বিভাগে ৩০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জয় করেছেন গায়েত্রী মজুমদার। এছাড়া ট্রিপল জাম্পের স্বর্ণপদক জয় করেছেন অর্চনা বণিক। ৭৫ বছর ঊর্ধ্ব বিভাগে ট্রিপল জাম্পে রৌপ্য পদক জয় করেন শেফালী বর্ধন। এছাড়া ৩৫ বছর ঊর্ধ্ব বিভাগে হাইজাম্পে লিটন দেববর্মা তৃতীয়, ৪৫ বছর ঊর্ধ্ব বিভাগে হাই জাম্পে রাসু বিশ্বাস ব্রোজ পদক, ৬০ বছর উর্ধ্ব বিভাগে জবা পাল দত্ত ট্রিপল জাম্পে ব্রোঞ্জ পদক এবং ৩৫ বছর ঊর্ধ্ব বিভাগে ট্রিপল জাম্পে রত্না খাতুন ব্রোঞ্জ পদক জয় করেন।
               


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *