স্পোর্টস ডেস্ক,২৮ জানুয়ারি।।
ত্রিপুরার বিরুদ্ধে মাঠে নামার আগে শক্তি কমলো গুজরাট দলের। এই দলের নির্ভর যোগ্য ক্রিকেটার উর্ভিল প্যাটেলের সার্ভিস ত্রিপুরা ম্যাচে পাবে না সফররত দল। ভারতীয় ‘ এ ‘ দলে সুযোগ পাওয়াই বুধবার রাজ্য ছাড়লেন গুজরাট দলের এই নির্ভর যোগ্য ক্রিকেটারটি। এই অবস্থায় বুধবার
থেকে ত্রিপুরার মুখোমুখি হতে চলেছে গুজরাট। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রঞ্জি ট্রফি ক্রিকেটে। শক্তির বিচারে ত্রিপুরা থেকে সফররত গুজরাট কিছুটা এগিয়ে থেকে মাঠে নামলেও ঘরের মাঠে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ত্রিপুরার ক্রিকেটাররা । দুই দলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দুদলই চাইছে টসে জয়লাভ করে বিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে। কারণ এম বি বি – র উইকেট দিনের শুরুতে জোড়ে বোলারদের সহায়ক। এদিন ত্রিপুরার ক্রিকেটাররা প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন। উত্তরাখণ্ড ম্যাচের ব্যর্থতা ভুলে গুজরাটের বিরুদ্ধে সাফল্য পেয়েই মরসুম শেষ করতে চাইছেন মনি শংকর মুড়া সিং – রা।

