স্পোর্টস ডেস্ক,২৭ জানুয়ারি।।
          মরশুমের শেষ ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা এবং গুজরাট। ২৯ জানুয়ারি থেকে মুখোমুখি হবে দু দল। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এমবিবি স্টেডিয়ামে হবে ম্যাচটি। মরশুমের শেষ ম্যাচে সাফল্য পেতে মরিয়া ত্রিপুরার ক্রিকেটাররা। ঘরের মাঠে শেষ ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে পরাজিত হয়ে মানসিকভাবে কিছুটা পিছিয়ে রাজ্য দল। অপরদিকে রেলের বিরুদ্ধে পরাজিত হয়ে এ রাজ্যে এসেছে গুজরাট। দলের হেড কোচ রমেশ পাওয়ার সোমবার দলের সঙ্গে আগরতলায় না আসায় এদিন অনুশীলন করেনি গুজরাটের ক্রিকেটাররা। শুধুমাত্র শারীরিক কসরত করে বিবি মাঠ ছাড়েন ওই রাজ্যের ক্রিকেটার।  এম এ হিংরাজিস নেতৃত্বে গুজরাট দল ত্রিপুরা জয় করার লক্ষ্য নিয়েই এ রাজ্যে এসেছে তা স্পষ্টভাবে জানিয়ে দেন। আপাতত ১৫ পয়েন্ট নিয়ে গুজরাট ষষ্ঠ স্থানে এবং ছয় পয়েন্ট নিয়ে ত্রিপুরা সপ্তম স্থানে রয়েছে। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে অনেকটা এগিয়ে মাঠে নামবে সফররত গুজরাট দল। তবে তা মানছেন না গুজরাট দলের অধিনায়ক। স্পষ্টভাবেই বলেন ম্যাচের চার দিন যে দলের ক্রিকেটাররা দাপট দেখাতে পারবে তারাই মরশুমে শেষ ম্যাচে জয় পাবে। আমাদের কাছে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও আমরা চাইছি ত্রিপুরা জয় করে নিজ রাজ্যে ফিরতে। এদিকে ঘরের মাঠে শেষ ম্যাচে পয়েন্ট পেতে মরিয়া ত্রিপুরার ক্রিকেটাররাও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *