স্পোর্টস ডেস্ক,১১ ফেব্রুয়ারি।।
      পরাজয়ের হ্যাটট্রিক করে ল্যাজে গোবরে রাজ্য দল। ওই অবস্থায় বৃহস্পতিবার শক্তিশালী কেরলের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। জাতীয় সিনিয়র মহিলাদের এক দিবসীয় ক্রিকেটে। রাচির জে এস সি এ ওভাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ত্রিপুরা পরাজয়ের হ্যাটট্রিক করলেও কেরল ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে আজ অনেকটা এগিয়েই মাঠে নামবে কেরল। লাগাতর তিন ম্যাচে পরাজিত হয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছেন ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় কেরলের বিরুদ্ধে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারবেন রিজু সাহারা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। মূলত ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতাই প্রথম তিন ম্যাচে ভরাডুবি হয়েছে রাজ্য দলের। কেরলের বিরুদ্ধে জয় ফিরতে হলে বড় ভূমিকা নিতে হবে ব্যাটসম্যানদের তা ভালো করেই জানেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। তাই বুধবার ব্যাটসম্যানদের নিয়ে আলাদাভাবে কথা বলেন ত্রিপুরার কোচ। টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করেন, একটি জয়ই দলীয় ক্রিকেটারদের মনোবল বাড়াতে মরুভূমি কেনে নিতে পারে। তাই কেরল ম্যাচকেই পাখির চোখ হিসেবে নিয়েছেন মৌচৈতী দেবনাথরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *