স্পোর্টস ডেস্ক,১৯ সেপ্টেম্বর ।।
       শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত খালি হাতে মাঠ ছাড়লো কল্যাণ সমিতি। পিছিয়ে থেকে দুরন্ত লড়াই করে জয় পেয়ে সুপার পড়ে পৌছে গেল ব্লাড মাউথ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কোন জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার ফ্লাডলাইটে অনুষ্ঠিত হাই ভোল্টেজ ম্যাচে ব্লাড মাউথ ক্লাব ২-১ গোলে  পরাজিত করে সদ্য শিল্ড জয়ী শহর দক্ষিণের কল্যাণ সমিতি ক্লাবকে। ১৬ পয়েন্ট  নিয়ে দু দলই সুপার ফোরে পৌঁছে গেছে। তবে এ দিনের পরাজয় সুপারে কিছুটা চাপে রাখবে আবু তাহেরের দলকে। এদিন ম্যাচ শুরু ১৫ মিনিটের মাথায় রাজীব সাধন জমাতিয়ার দেওয়া দুরন্ত গোলে এগিয়ে যায় কল্যাণ সমিতি। গোল হজম করতেই ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করে কমলা কালো শিবির। প্রথমার্ধের ইনজুরি টাইমে পারভেজ ভূইয়া দুরন্ত গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে তেজী ভাব আনেন ব্লাডমাউতের ফুটবলাররা। ৬৩ মিনিটে শীতল সিং এগিয়ে দেন ব্লাড মাউথ ক্লাব কে। ম্যাচের শেষ দিকে চড়া মেজাজে খেলতে শুরু করেন কল্যাণ সমিতির ফুটবলাররা। ম্যাচ কে নিয়ন্ত্রণে রাখতে দু’দলের পাঁচজন ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারী আদিত্য দেববর্মা। তবে আদিত্যর উচিত ছিল আরও কঠোর হওয়া। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের পারভেজ ভূঁইয়া। টানা তিন ম্যাচে ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন পারভেজ।










Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *