স্পোর্টস ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।।
            একাই একশ! দেশের রাজধানী দিল্লির বুকে আফগানিস্তানের বোলিংকে ছারখার করে দিয়ে  সেঞ্চুরি  করলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা।  কেরিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকালেন তিনি ।  সেঞ্চুরি হাঁকানোর পথেই বিশ্ব রেকর্ডও গড়লেন এই  ভারতীয় ওপেনার।
   বৃহস্পতিবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামে  ভারত।  টস জয়ী হয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। ভারতের হয়ে ইনিংস শুরু করেন দুই ওপেনিংয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন।
ম্যাচের প্রথম বল থেকেই টপ গিয়ারে ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা। মুহূর্তেই তিনি রুদ্রমূর্তি ধারণ করেন। তখন মাঠের চারিদিকে শুধু চার ছক্কার বন্যা। দেখতে দেখতে মাত্র ৩০ বলে নিজের সেঞ্চুরি পূরণ করে নেন। সেই সঙ্গে করেন নতুন বিশ্ব রেকর্ড। অভিষেকের দুর্ধর্ষ  ইনিংসটি সাজানো ছিল নয়টি বাউন্ডারি ও ১১টি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত অভিষেক ৩৪ বলে ১০৮ রান করে রশিদ খানের শিকার হয়ে সাজঘরে ফিরে যান।
     বিশ্ব ক্রিকেটের পরিসংখ্যান অনুযায়ী,  টেস্ট খেলিয়ে দেশের কােনও ব্যাটম্যানদের মধ্যে  এটাই দ্রুততম সেঞ্চুরি। তাও আবার তিন ফরম্যাট মিলিয়ে। অর্থাৎ এতদিন বিশ্ব ক্রিকেটে যে দেশগুলো টেস্ট খেলে, তাদের কোনো ব্যাটারই এখন পর্যন্ত অর্থাৎ অভিষেক ব্যতীত কেউই ৩০ বল বা তার কম বলে সেঞ্চুরি হাঁকাতে পারেননি।










Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *