ডেস্ক রিপোর্টার, ৩০ মার্চ।।
         সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের ১লা এপ্রিল থেকেই তা লাগু হবে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে বড়দোয়ালি মন্ডলের পক্ষ থেকে ধন্যবাদ র‍্যালি বের করা হয় সোমবার। এই মিছিল মন্ডল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মন্ডল সভাপতি শ্যামল দেব জানিয়েছেন, সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের জন্যই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এদিনের মিছিলের  আয়োজন করা হয়েছে।
     একই তিনি তিনি ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। মন্ডল সভাপতি শ্যামল দেবের বক্তব্য অনুযায়ী, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছেন। পেট্রোল ডিজেলের উপর থেকে কমানো হয়েছে দশ টাকা শুল্ক।তাতে লাভবান হয়েছেন গোটা দেশের মানুষ।  এদিনের বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে আয়োজিত মিছিলে বিজেপির সদর জেলা নেতৃত্ব সহ অন্যান্য মন্ডল নেতৃত্ব ও দলীয় কর্মী – সমর্থকরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *