তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।।
      সারা দেশে ও রাজ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হচ্ছে।সেইসাথে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে এই প্রথমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন নির্মল সূত্রধর এবং কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।বক্তারা দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’ দর্শন অর্থাৎ সমাজের প্রান্তিক মানুষের সার্বিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষাপ্রতিষ্ঠানে মনীষীদের জীবন নিয়ে আলোচনা তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে বলে মত প্রকাশ করেন তারা।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাত্রছাত্রীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে বাল্যবিবাহের মতো ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ করেন তিনি।
      প্রথমবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।সেইসাথে নতুন প্রেরণা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে পড়ে।













Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *