তেলিয়ামুড়া ডেস্ক, ২রা এপ্রিল।।
                  এডিসি ভোটের প্রাককালে পানীয় জল, রাস্তাঘাট, এবং বিদ্যুতের দাবিতে পথ অবরোধে শামিল হয় এলাকাবাসী। ঘটনা বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন   ৪৩ মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন উক্ত এলাকার   লোকজন দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত বলে অভিযোগ। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এবং তাদের এই সমস্যা সমাধান হয়নি। বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে কিছুক্ষণ সময়ের জন্য। পড়ে ঘটনাস্থলে খবর পেয়ে ডিসিএম সন্দীপ দেববর্মা, এবং  থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে। এবং সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *