ডেস্ক রিপোর্টার,২০ সেপ্টেম্বর।।
এনসিসি উত্তর-পূর্বাঞ্চলের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল (এডিজি) রবিবার ত্রিপুরায় আসেন। রাজ্যে এসেই তিনি আগরতলার ভগৎ সিং যুব আবাসে এনসিসি ১৫ ব্যাটালিয়নের ক্যাডেটদের সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র আর্মড ফোর্সের প্রশিক্ষণ দেওয়া নয়। বরং ক্যাডেটদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তোলার পাশাপাশি একজন ভালো ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এনসিসির প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে এনসিসি ক্যাডেটদের ড্রোনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য আরও দক্ষ ও আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

