স্পোর্টস ডেস্ক,১৯ এপ্রিল।।
দাপট দেখালো ম্যাট্রিক্স চেস একাডেমির দাবাড়ু রা। রাজ্য অনূর্ধ্ব -৯ দাবা প্রতিযোগিতায়। আসরে বালক এবং বালিকা উভয় বিভাগে সেরার সম্মান পেয়েছে মেট্রিক্স চেস একাডেমির দাবাড়ু দেবরাজ ভট্টাচার্য এবং অবন্তিকা চক্রবর্তী। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিন ব্যাপী আসর শেষ হয় রবিবার। নাগেরজলাস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জী টার্মিনালে হয়েছিল আসর। ছয় রাউন্ডের আসরে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে শীর্ষস্থানে ছিলো দেবরাজ এবং অবন্তিকা। শেষ রাউন্ডে দুজন অমীমাংসিত ভাবে খেলা শেষ করে। পরে ভোকলস পয়েন্টে দেবরাজ বালক বিভাগে এবং অবন্তিকা বালিকা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগে পাঁচ পয়েন্ট পেয়ে দীপ্তনীল দেব দ্বিতীয় , চার পয়েন্ট পেয়ে অনাঘ দাশগুপ্ত তৃতীয় সক্ষম বিশ্বাস চতুর্থ স্থান দখল করে। বালিকা বিভাগে পাঁচ পয়েন্ট পেয়ে এস দিলশাদ দ্বিতীয় চার পয়েন্ট পেয়ে তৃষিকা কামারাপু তৃতীয় এবং কুন্দনা মান্ধা চতুর্থ স্থান দখল করেছে। আসরে অংশ নিয়েছিল ৩৫ জন দাবাড়ু। আসর থেকে জাতীয় আসরের জন্য বাছাই করা হয়েছে ত্রিপুরা দল। অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করেন পান্না আহমেদ।

