স্পোর্টস ডেস্ক, ১৬ এপ্রিল।।
      উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে আসাম খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মনিপুর খেলবে নাগাল্যান্ড এর বিরুদ্ধে। ২৬ এপ্রিল থেকে আগরতলায় শুরু হবে দ্বিতীয় বর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার বালকদের ক্রিকেট প্রতিযোগিতা। আসরে ত্রিপুরাকে ‘ বি ‘ গ্রুপে রাখা হয়েছে। এই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে সিকিম, মনিপুর এবং নাগাল্যান্ড।২৭ এপ্রিল সিকিম, ২৮ এপ্রিল মনিপুর এবং ৩০ এপ্রিল গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে নাগাল্যান্ড এর বিরুদ্ধে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল  সেমি ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। ৩ মে হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ ৫ মে হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে এম বি বি স্টেডিয়ামে। বৃহস্পতিবার রাজ্য ক্রিকেট সংস্থার অফিস বাড়িতে হয় প্রস্তুতি কমিটির বৈঠক।তাতে ক্রীড়া সূচি ঘোষিত হওয়ার পাশাপশি আসর সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সমস্যা দেখা দিয়েছে ত্রিপুরা দল গঠন করা নিয়ে। গেলো বছর যে দল পাঠানো হয়েছিল আসামে সেই দল থেকে মাত্র ৭ জন ক্রিকেটার এবছর খেলতে পারবে। সংস্থার উদ্যেগে এখনও রাজ্য আসর হয় নি। ফলে দলগঠন নিয়ে রয়েছে দুশ্চিন্তা।তবে বৈঠকে প্রস্তাব আসে যে সকল মহকুমায় ছোটদের আসর শেষ হয়েছে সেই মহকুমা থেকে বাছাই করা ক্রিকেটারদের শিবিরে যাতে ডাকা হয়। এর পর দল গঠন করা হউক।এব্যাপারে এদিন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর।
       


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *