স্পোর্টস ডেস্ক, ২৬ এপ্রিল।।
নিজেদের প্রথম ম্যাচ খেলতে সোমবার মাঠে নামবে স্বাগতিক ত্রিপুরা। প্রতিপক্ষ সিকিম। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় বর্ষ পূর্বোত্তর লিটিল মাস্টার বালকদের ক্রিকেট প্রতিযোগিতায়। আসরে ভালো ফলাফল করতে রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয় ত্রিপুরার ক্রিকেটাররা। এদিন দুপুরে হয় ত্রিপুরা দলের অনুশীলন। কোচ নারায়ণ চন্দ্র দেব নিশ্চিত সিকিমের বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে ।তবে সতর্কও। তাই বারবার বুঝাচ্ছেন দলীয় ক্রিকেটারদের। আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে এমনই পরিকল্পনা নিয়েছেন প্রাথমিক ভাবে । এদিকে স্বাগতিক দলকে করা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত সফররত সিকিম দলের ক্রিকেটাররা নির্বাচিত ক্রিকেটাররা হলো: উদয়ন পাল, বিপ্রজিত দাস (অধিনায়ক), অর্ণব দেববর্মা, দেবানিক দাস, কর্ণজিত দেওয়ানজি, মেগ দেববর্মা, শ্রেয়ন ভৌমিক, অর্কনীর দত্ত, শাহীন হোসেন, বিজয় দেব (সহ অধিনায়ক), অভয় দেব সিং, বিধান দাস, দীপ সাহা, শ্রেয়াঙ্ক দাস, শুভজিৎ শীল, মোহাম্মদ নাজমুল এবং বিরাজমান ত্রিপুরা। কোচ: নারায়ণ চন্দ্র দেব, জয়ন্ত দেবনাথ, ফিজিও অতনু সিনহা, ট্রেনার অজিতাভ নাথ এবং ম্যানেজার রাকেশ দাস।

