স্পোর্টস ডেস্ক, ১মে।।
   রাজ্য সিনিয়র রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার থেকে। ৫২ তম এবারের আসর হবে এনএসআরসিসির দাবা হল ঘরে। তিন দিন ব্যাপী আসরে এবার রেকর্ড সংখ্যক দাবাড়ু অংশগ্রহণ করেছেন। রাজ্য সংস্থা সূত্রে খবর ইতিমধ্যে ১৪০ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছে। এদিন সকাল সাড়ে ৯ টায় শুরু হয় প্রথম রাউন্ডের খেলা। এর আগে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় ত্রিপুরার সর্বকালের সেরা বালিকা দাবাড়ু তথা আন্তর্জাতিক মাস্টারের নর্ম পাওয়া অর্শিয়া দাশকে। রাজ্য সংস্থার পক্ষ থেকে অর্শিয়া র হাতে তুলে দেওয়া হয় পঁচিশ হাজার টাকার চেক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *