স্পোর্টস ডেস্ক, ১মে।।
চলছে জোড় কদমে প্রস্তুতি। জাতীয় আসরে ভালো ফলাফল করার লক্ষ্যে। ১৫-২০ মে অন্ধ্রপ্রদেশের অমলাপুর রুমে অনুষ্ঠিত হবে ১৫ তম জাতীয় সাব জুনিয়র এবং জুনিয়র লোক এবং বালিকাদের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। আসরের অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে গঠিত হয়েছে ত্রিপুরা দল। ১৯ সদস্যের। পশ্চিম জেলার খেলোয়াড়দের প্রস্তুতি চলছে এন এস আর সি সি-তে কোচ রানা দেবের তত্ত্বাবধানে। তিনি আশা করেন জাতীয় আসরে ভালো খেলবেই রাজ্যের পাওয়ার লিফটাররা। ত্রিপুরা দলে নির্বাচিত খেলোয়াড়রা হলো: সব জুনিয়র বালক: রুপম কুমার দাস, শুভঙ্কর দেব, সুমিত দেবনাথ, স্মিথ চক্রবর্তী, কৌশল পাল, শিভম সাহা, রণেল দাস, বালিকা বিভাগে সিমরন আক্তার, রস্মিতা পাল, জুনিয়র বালক বিভাগে অভিজিত দে, শিপন দেবনাথ, সম্রাট সাহা, জয় পাল, অঙ্গন দে, রাজদীপ দাস, গোপাল বসাক, দীপ্তনু দাস, বালিকা বিভাগে দোয়েল বণিক এবং বিনিশা সাহা। কোচ: শম্ভুনাথ সাহা এবং ম্যানেজার সঞ্জয় আচার্য।

