স্পোর্টস ডেস্ক,২ মে।।
নিশ্চিত জয় রুখে দিলো মুষলধারে বৃষ্টি। জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৩ রান। হাতে ছিল ৫ উইকেট । এই সময় শুরু হয় বৃষ্টি। আম্পায়াররা দীর্ঘ সময় অপেক্ষা করেও বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। এদিন জয় পেলে অরুনাচল প্রদেশ নিশ্চিত সেমি ফাইনালে পৌঁছে যেতো । পয়েন্ট ভাগ হাওয়াই কিছুটা সুবিধা পেয়ে গেলো মিজোরাম। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত লিটল মাস্টার অনূর্ধ্ব ১৪ বালকদের ক্রিকেটে।শনিবার মুখোমুখি হয়েছিল দু দল। সকালে টসে জয়লাভ করে মিজিরামকে প্রথমে ব্যাট করতে পাঠায় অরুণাচল প্রদেশ।নবম দান এর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় মিজোরাম। দলের পক্ষে ব্র্যান্ডন লখরুয়াইটলুয়াঙ্গা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অংকের রানে পা রাখতে পারেনি।দল অতিরিক্ত খাতে সর্বাধিক পায় ২৪ রান। অরুণাচল প্রদেশের পক্ষে নবম ১৩ রানে ৬ টি এবং টেসি তোয়া ৫ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে অরুণাচল প্রদেশ ৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৯ রান করার পর শুরু হয় বৃষ্টি। দলের পক্ষে ওয়াহিদ খান ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। মিজোরামের পক্ষে লালরোহলুয়া ১৬ রানে ৪ টি উইকেট দখল করে।

