আন্দোলনকারী চাকুরী প্রার্থীদের দাবি, ২০২২ সালে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার পদের জন্য শারীরিক দক্ষতা এবং লিখিত পরীক্ষা সম্পন্ন হলেও দীর্ঘ সময় ধরে ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সদুত্তর না পাওয়ায় তারা আজ সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার সিদ্ধান্ত নেন।

ডেস্ক রিপোর্টার, ৮মে।।
        আগরতলায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে শুক্রবার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস দপ্তরে নিয়োগের ফলাফল প্রকাশের দাবিতে চাকুরিপ্রার্থীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।
       আন্দোলনকারী চাকুরী প্রার্থীদের দাবি, ২০২২ সালে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার পদের জন্য শারীরিক দক্ষতা এবং লিখিত পরীক্ষা সম্পন্ন হলেও দীর্ঘ সময় ধরে ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সদুত্তর না পাওয়ায় তারা আজ সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার সিদ্ধান্ত নেন।
    বিক্ষোভ শুরু হতেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ  আন্দোলনকারীকে আটক করে এবং প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়।বর্তমানে মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।তবে সরকারের পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।এখন দেখার  এই জটিলতা নিরসনে কী পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *