ডেস্ক রিপোর্টার,১০ মে।।
       বিভিন্ন সময়ে মানুষের হাত থেকে খোয়া যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে শহরের পশ্চিম থানার পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী। তিনি বলেন, বিভিন্ন সময় লোকজনের কাছ থেকে মোবাইল সেট হারানো গিয়েছে। পরবর্তী সময়ে তারা থানায় লিখিত ভাবে অবগত করে। মোবাইলের মালিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই সমস্ত খোয়া গেছে মোবাইল উদ্ধার করে। এই মোবাইল গুলিকে আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় থানা কর্তৃপক্ষ।
                
      





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *