” যারা সিএএ’র অন্তর্ভুক্ত নন, তাঁদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের- হাতে। এরপর বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি-র সঙ্গে কথা বলে তাঁদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, ‘ডিটেক্ট-ডিলিট এবং ডিপোর্ট’- এই পদ্ধতিতে কাজ হবে বলে দাবি বাংলার মুখ্যমন্ত্রীর ।

ডেস্ক রিপোর্টার, ২২ মে।।
        আবারও এক বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ওপার সীমান্তে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। একই সঙ্গে বাংলায় লাগু হবে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। অর্থাৎ সিএএ- র আওতায় এবার পশ্চিমবঙ্গ। জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
       নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে  জমি হস্তান্তরের অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ” যারা সিএএ’র অন্তর্ভুক্ত নন, তাঁদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের- হাতে। এরপর বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি-র সঙ্গে কথা বলে তাঁদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, ‘ডিটেক্ট-ডিলিট এবং ডিপোর্ট’- এই পদ্ধতিতে কাজ হবে বলে দাবি বাংলার মুখ্যমন্ত্রীর ।
   শুভেন্দু অধিকারীর বক্তব্য, “ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০২৪-এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থান থেকে এরাজ্যে এসেছেন এরকম সাতটি সম্প্রদায়ের মানুষ, সিএএ’র আওতাভুক্ত। তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *