ডেস্ক রিপোর্টার, ২১ মে।।
   পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের বড় সিদ্ধান্ত। এখন থেকে পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের  অধীনস্থ সমস্ত মাদ্রাসায় “বন্দে মাতরম” গান গাওয়া বাধ্যতামূলক।  সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
       বাংলার সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের হিন্দু ট্রাম কার্ড খেলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হিন্দু – হিন্দু ভাই ভাই বলে প্রতিটি নির্বাচনী সভাতেই তিনি স্লোগান দিয়েছিলেন। বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁর আস্থা রেখেছিলেন। এবং নির্বাচনে বিজেপিকে এনে দেয় বড় জয়। নির্বাচনে জয়ী হওয়ার পর প্রত্যাশিত ভাবেই বাংলার মানদণ্ড চলে আসে শুভেন্দু অধিকারীর কাছে। একের পর এক সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের গতি পথ।


বঙ্কিম চন্দ্র শুধু বাঙালি জাতির নয়, তিনি ছিলেন দেশের সম্পদ। তাঁর রচিত বন্দে মাতরম গান পরাধীন ভারতকে ব্রিটিশের বিরুদ্ধে শক্তি জোগাতে চাঙ্গা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ মানুষ বন্দে মাতারণ গানকে তাদের কণ্ঠে ধরতে চান না।তাদের যুক্তি, বঙ্কিম চন্দ্রের বন্দে মাতরম গানে ভগবানকে বড় করে দেখানো হয়েছে। এখানে আহল্লাহের কোনো অস্তিত্ব নেই। তাই বন্দে মাতারম তাদের কণ্ঠে গাওয়াটা ইসলাম  ধর্মের বিরুদ্ধে যাবে। তাই এই গান গলায় ধরতে ইসলাম ধর্মের মানুষের আপত্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *