DinajpurTV |

১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া মিশর এরপর ১৯৯০, ২০১৮ এবং ২০২৬—মোট চারটি আসরে খেললেও এতদিন পর্যন্ত কোনো জয় পায়নি। অবশেষে ৯২ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিল মিশর।

 স্পোর্টস ডেস্ক , ২২ জুন ।।
      ৯২ বছরের অপেক্ষার অবসান। অবশেষে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লো মিশর। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের স্বাদ পেল আফ্রিকার অন্যতম সফল এই দলটি। জি গ্রুপের গুরুত্ব পূর্ণ ম্যাচে সোমবার ভোরে
ভ্যাঙ্কুভারের মাঠে  মিশর ৩-১ গোলে পরাজিত করে নিউজিল্যান্ডকে। এবং বিশ্ব ফুটবলের মানচিত্রে মিশর লিখেছে এক নুতন ইতিহাস।
   ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটে বল জালে জড়িয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে মিশর। এবং ম্যাচে দুর্দান্ত কাম – ব্যাক করে।দলের হয়ে  প্রথম গোল করেন মোস্তাফা জিকো। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভাবে নিয়ে নেয় মিশর। দলের হয়ে দ্বিতীয় গোল করেন অধিনায়ক মোঃ সালাহ। ম্যাচের শেষ দিকে ট্রেজেগুয়ে পা থেকে আসে তৃতীয় গোলটি। এবং মিশর নিশ্চিত করে নিউজিল্যান্ড বধ।
           ১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া মিশর এরপর ১৯৯০, ২০১৮ এবং ২০২৬—মোট চারটি আসরে খেললেও এতদিন পর্যন্ত কোনো জয় পায়নি। অবশেষে ৯২ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিল মিশর। এই জয় শুধু তিন পয়েন্ট নয়—এটি মিশরীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা বহু প্রজন্ম ধরে মনে রাখা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *