টিএসএন ডেস্ক, ২৪ জুন।।
        বল হাতে বিধ্বংসী রুমা দাস। রুমার আগুন ঝরানো বোলিংয়ে জয় দিয়ে আসর শুরু করলো কসমোপলিটন ক্লাব। অনায়াসেই পরাজিত করলো আগরতলা কোচিং সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। মঙ্গলবার দুপুরে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে কসমোপলিটন ক্লাব ৭৪ রানে জয় লাভ করে। এই দিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে প্রিয়াংকা নোয়াতিয়া ৩০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ত্রিশ, সুলক্ষণা রায় ২৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫, এঞ্জেল পাল ২৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং মৌচৈতি দেবনাথ ২০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। আগরতলা কোচিং সেন্টারের পক্ষে পাপিয়া দাস ২৬ রানে তিনটি এবং পল্লবী দেবনাথ ২৭ রানের দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে রুমা দাসের বিধ্বংসী বোলিং এর সামনে মাথা নত করে মাঠ ছাড়তে হয়েছে আগরতলা কোচিং সেন্টার কে। দলের হয়ে কার্যত একা লড়াই করেন ঋদ্ধি নম।ঋদ্ধি শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ঋদ্ধি ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থাকেন। আগরতলা কোচিং সেন্টার নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ৫৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে রুমা দাস ১৪ রানে পাঁচটি এবং অন্তরানী নোয়াতিয়া পাঁচ রানে দুটি উইকেট দখল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *