Oplus_16908288

প্রায় চার দশকের সামরিক জীবনে অপারেশনাল, কৌশলগত, প্রশিক্ষণ ও সামরিক পরিকল্পনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন জেনারেল ধীরাজ শেঠ। আগে তিনি ছিলেন ভারতের উপ – সেনা প্রধান।

ডেস্ক রিপোর্টার, ১লা জুলাই।।
     ভারতের নতুন সেনাপ্রধান অর্থাৎ সিওএএস হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ।নয়াদিল্লির সাউথ ব্লকে তিনি আনুষ্ঠানিক ভাবে ভারতের ৩১তম সেনা প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন। এই তথ্য নিশ্চিত করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক।
প্রায় চার দশকের সামরিক জীবনে অপারেশনাল, কৌশলগত, প্রশিক্ষণ ও সামরিক পরিকল্পনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন জেনারেল ধীরাজ শেঠ। আগে তিনি ছিলেন ভারতের উপ – সেনা প্রধান। এই দায়িত্বে থাকা কালে তিনি সেনাবাহিনীর আধুনিকীকরণ, যুদ্ধ প্রস্তুতি এবং ভবিষ্যৎ সামরিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
    ভারতের প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্বেও ছিলেন জেনারেল ধীরাজ শেঠ।  তিনি ভারতীয় সেনাবাহিনীতে ‘ ট্যাংকম্যান’ হিসাবে পরিচিত।মরু অঞ্চলে সাঁজোয়া ইউনিট পরিচালনা, পশ্চিমাঞ্চলীয় কমান্ডে দায়িত্ব পালন এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ভারতের নতুন সেনা প্রধানের।
   ধীরাজ শেঠ নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরেই ভারতীয় সশস্ত্র বাহিনীতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। ভারতীয় সেনার উপ-সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি জেনারেল ধীরাজ শেঠের স্থলাভিষিক্ত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনীতেও হয়েছে পরিবর্তন। বিমান বাহিনীর নতুন উপ-প্রধানের দায়িত্ব পেয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।
এয়ার মার্শাল নাগেশ কাপুরের পরিবর্তে তিনি এসেছেন।
  ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জেনারেল ধীরাজ শেঠের সামনে এখন বড় চ্যালেঞ্জ।সেনাবাহিনীর প্রযুক্তিগত রূপান্তর। ড্রোন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবস্থার যুগে ভারতীয় স্থলবাহিনীকে আরো শক্তিশালী করে তোলাই হবে সেনা প্রধানের মূল কাজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *