“জাতীয় মহিলা কমিশনের নতুন হেল্পলাইন নম্বরটি হল ১৪৪৯০। এটি দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিনই সচল থাকবে। এটি জাতীয় মহিলা কমিশনের বিদ্যমান হেল্পলাইন, ৭৮২৭১৭০১৭০-নম্বরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।”
ডেস্ক রিপোর্টার, ৭ জুলাই।।
দেশের নারী, যুবতি ও কিশোরীদের সুরক্ষার জন্য নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় মহিলা কমিশন।
নারীদের সহায়তা করার জন্য চালু করেছে একটি নতুন হেল্পলাইন নম্বর। এই নম্বরটি শুধু নারীদের সুরক্ষার জন্যই ফোন করার সুযোগ দেবে না, বরং এটি তাদের আরও অনেক বিষয়ে সহায়তাও করবে। সময়ে সময়ে নারীদের অধিকার ও সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্যও প্রদান করবে এই নম্বরটি।
১৮ বছর বা তার বেশি বয়সি যে কোনও নারী বা যুবতী এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন।
তাঁরা তাঁদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।
এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পাবেন।
“জাতীয় মহিলা কমিশনের নতুন হেল্পলাইন নম্বরটি হল ১৪৪৯০। এটি দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিনই সচল থাকবে। এটি জাতীয় মহিলা কমিশনের বিদ্যমান হেল্পলাইন, ৭৮২৭১৭০১৭০-নম্বরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।”
তথ্য অনুযায়ী, জাতীয় মহিলা কমিশনের এই হেল্পলাইনে অভিজ্ঞ মনোবিজ্ঞানী এবং কাউন্সেলররা রয়েছেন।যারা সংবেদনশীলভাবে নারীদের কথা শোনেন, উপযুক্ত পরামর্শ দেন এবং প্রয়োজনে যথাযথ সহায়তা প্রদান করেন।
সুতরাং, শুধু একা বা সমস্যায় থাকলেই এই নম্বরে নারীরা ফোন করতে পারবেন তা নয়, নারীরা কোনও ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হলেও এই নম্বরে ফোন করতে পারবে। এবং কর্তৃপক্ষ তাদের যথাযথ সহায়তা করবে। জাতীয় মহিলা কমিশনের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের বিভিন্ন নারীবাদী সংগঠন ও সামাজিক সংস্থা।

