ডেস্ক রিপোর্টার, ৮ জুন।।
আগামী ১৬ জুলাই বিশ্বখ্যাত পুরীর রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও আষাঢ় মাসে ওড়িশার এই সৈকত শহরে মহাসমারোহে পালিত হবে মহাপ্রভু জগন্নাথদেবের মহোৎসব। এই মহাসিন্ধুর টানে ভারত তথা গোটা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতে চলেছে পুরীতে। উৎসবের দিনগুলিতে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখন থেকেই কোমর বেঁধে নামছে প্রশাসন। ওড়িশার সৈকত শহরকে পুরোদস্তুর নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলছে পুলিশ, আধাসেনা এবং নৌবাহিনী-সহ সমস্ত নিরাপত্তা বাহিনী।
ওড়িশা প্রশাসন সূত্রে খবর,উৎসবের দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।মোতায়েন করা হচ্ছে অন্তত ১২০০ পুলিশকর্মী ।শুধু স্থলপথই নয় ভক্তদের নিরাপত্তার স্বার্থে বিশেষ ব্যবস্থা ।জল এবং আকাশপথেও ত্রিস্তরীয় নজরদারির ব্যবস্থা করা হয়েছে ।সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় নৌবাহিনীর বিশেষ নজরদারি দল মোতায়েন থাকছে জলপথে।পাশাপাশি আকাশপথে ড্রোনের সাহায্যে গোটা পুরী শহরের ওপর কড়া নজর রাখবে প্রশাসন। ভিড়ের মধ্যে কোনো সন্দেহভাজন গতিবিধি নজরে এলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়,তার জন্য সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে গ্র্যান্ড রোড-সহ পুরীর প্রধান প্রধান রাস্তাগুলি
রথযাত্রার দিন যত এগিয়ে আসছে, ভক্তদের উন্মাদনার পাশাপাশি প্রশাসনের ব্যস্ততাও তত বাড়ছে। প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়,লাখ লাখ ভক্তের সমাগম সামলানো সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ। তবে এবার পুলিশ, আধাসেনা ও নৌবাহিনীর যৌথ সমন্বয়ে যে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে,তাতে উৎসব সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেই আমাদের বিশ্বাস।

