ডেস্ক রিপোর্টার, ১৭ আগস্ট।।
আবারও পুলিশের নিরাপত্তার চক্রব্যূহ ভেদ করে আগরতলা আদালত চত্বর থেকে পালিয়ে গেলো এক আসামি। আদালতের লক – আপে ভালো বাথরুম না থাকায় তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল অন্যত্র। আর সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি পালিয়ে যায়। যদিও পরবর্তী সময়ে পুলিশের তৎপরতায় আসামি গ্রেফতার হয়। এই ঘটনা কেন্দ্র করে আদালত চত্বরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ঘটনা সোমবার দুপুরে।

