ডেস্ক রিপোর্টার, ১লা সেপ্টেম্বর।।
          নেশার রাজ্যে ত্রিপুরা গদ্যময়। সোনামুড়া থানার মতিনগর পূর্ব পাড়ার একটি মাঠ থেকে উদ্ধার গাঁ*জা। পরিমাণ প্রায় এক হাজার কেজি। বাজার মূল্য ১৯ কোটি ৫ লক্ষ। উদ্ধারকৃত গাঁজা ৩৪টি ড্রামের মধ্যে ছিলো। সোনামুড়া থানার পুলিশ, বিএসএফের ৮১ ও টিএসআরের ১১ নম্বর ব্যাটেলিয়ন সম্মিলিত ভাবে এই অভিযান চালায়। সোনামুড়া থানার পুলিশ এই সংক্রান্ত বিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
           গাঁজা উদ্ধারকারী দলের দাবি, এই গাঁজা একটি খোলা মাঠে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। গাঁজা ছিলো প্লাস্টিকের ড্রামের ভিতরে। তবে উদ্ধারকৃত গাঁজার মালিক কে বা কারা? পুলিশ এখনও তা জানতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, বিপুল পরিমাণ গাঁজা একদিনে মাঠের মধ্যে গর্ত করে স্টক করা হয় নি। দিনে দিনে এই কাজ করেছে কারবারের চাইরা। তখন কোথায় ছিলো পুলিশ – গোয়েন্দা। নাকি পুলিশের জ্ঞাতসারেই কারবারীরা গাঁজা মজুত করেছে। তথ্য অনুযায়ী, বিএসএফের ৮১ নম্বর ব্যাটেলিয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচ থেকে গাঁজার চালান উদ্ধার করেছে পুলিশ।
         













Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *