তেলিয়ামুড়া ডেস্ক, ২সেপ্টেম্বর।।
    গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে  মারধর করে হত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনায় টগবগ করছে কল্যাণপুরের  ঘিলাতলী গ্রামে। মৃত ব্যক্তির নাম জলিল রহমান। বয়স ৪৫। ঘটনা বুধবার ভোরে।
    নিহিত জলিল রহমানের স্ত্রী জানিয়েছেন,
বুধবার ছিলো কল্যাণপুর বাগান বাজার এলাকায় ছিল সাপ্তাহিক হাট। সকালে স্থানীয় বাসিন্দা  জলিল রহমান গরু নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তখনই রাস্তায় চোর সন্দেহে আটক করে লোকজন। তার কথা বুঝতেই রাজি হয় নি উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর স্ত্রী ও শ্বশুর। তাদেরকেও মারধর করে উপস্থিত লোকজন। ফেলে দেয় জলিলের স্ত্রীর মোবাইল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।
    তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সমীর সেন জানিয়েছেন, সকালে গরু নিতে যাওয়ার সময় চোর সন্দেহে জলিল রহমানকে আটক করে। উত্তেজিত জনতা করে মারধর। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
কল্যাণপুর হাসপাতালে  কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এদিন সকাল বেলা রক্তাক্ত অবস্থায় জলিলুর রহমানকে নিয়ে আসা হয় হাসপাতালে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও জলিলকে বাঁচাতে পারিনি। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
   গরু চোর সন্দেহে জলিল রহমানকে হত্যার ঘটনায় উৎকৃষ্ট এলাকার  জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরাজ করছে উত্তেজনা। তবে উত্তেজিত জনতার এই ধরনের নৃশংসতা কোনভাবেই মেনে নেওয়া যায় না। জলিল গরু চোর হয়ে থাকলে, তাকে পুলিশের হাতে দিতে পারতো। কিন্তু তা না করে, তারা আইন হাতে তুলে নিয়েছে।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *