স্পোর্টস ডেস্ক,২৫ সেপ্টেম্বর।।
    ‘ ডু অর ডাই ‘ ম্যাচ আজ। ফরোয়ার্ড ক্লাবের। সুপার ফোরে যেতে হলে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই নারায়ন দেবনাথের দলের সামনে। ওই অবস্থায় আজ আসরের শীর্ষস্থানে থাকা এগিয়ে চলো সংঘের মুখোমুখি হবে ফরোয়ার্ড ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কোন জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে। আপাতত ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ফরোয়ার্ড ক্লাব। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এগিয়ে চলো সংঘ। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কল্যাণ সমিতি এবং ব্লাড মাউথ ক্লাব। ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগার ও টাউন ক্লাব। ওই অবস্থায় গ্রুপ লীগের শেষ ম্যাচে জয় পেলেই শেষ চারে যেতে পারবে ফরোয়ার্ড ক্লাব। অপরদিকে গ্রুপের শীর্ষে থাকা এগিয়ে চলো সংঘের লক্ষ্য অপরাজিত থেকে সুপার ফোরে যাওয়া।  পাশাপাশি গেলবারের পরাজয়ের বদলা নেওয়া। প্রসঙ্গত গেল বছর শিল্ড এবং লীগে ফরোয়ার্ড ক্লাবের কাছে পরাজিত হয়েছিল এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার বিকেলে অনুশীলন শেষে দৃঢ়তার সঙ্গে এ কথা জানান দলের ম্যানেজার অশ্বিনী ধানুক। আজ এগিয়ে চলের হয়ে প্রথমবার মাঠে নামবে সিকিম থেকে আসা সুরজ রাউত। মাঝমাঠের ওই ফুটবলার টি যোগ দেওয়া য় দলের শক্তি কয়েকগুণ বাড়লো বলা চলে। এছাড়া সুপার ফোরে আরো দুজন ফুটবলারকে আনতে চলেছে এগিয়ে চলো সংঘ। মূলত গেল বছরের ট্রফি হাতছাড়া দুঃখ ভুলতে চাইছেন দলীয়কর্তারা। এদিকে ফরওয়ার্ড জয় নিয়ে যথেষ্ট আশাবাদী এগিয়ে চলো শিবির। তবে সতর্ক ও। তাই সেরা একাদশ মাঠে নামাতে চাইছেন দলের কোচ সুজিত হালদার। অপরদিকে ফরোয়ার্ড কোচ নারায়ণ দেবনাথ স্পষ্টভাবেই বলেন, জয় ছাড়া আমাদের সামনে বিকল্প কোন পথ নেই। তা মাথায় রেখেই মাঠে নামবে ছেলেরা। আশা করি হতাশ করবে না। এগিয়ে চলো সংঘ জয় করেই শেষ চারে পা রাখতে চাইছি আমরা। আজ সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি। ফুটবল প্রেমীরা বিশ্বাস করেন একটি উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ হবে আজ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *