Oplus_16908288

স্পোর্টস ডেস্ক,২৩ সেপ্টেম্বর।।

ঘরোয়া ক্রিকেটের দলবদলের দ্বিতীয় দিনে অনেকটা ঘর গুছিয়ে নিল হার্ভে ক্লাব। বুধবার সাতজন ক্রিকেটারকে সই করিয়ে নিজেদের শক্তির জানান দিল ওই ক্লাবটি। এদিন হার্ভে ক্লাবে খেলার জন্য সই করেছেন ব্লাড মাউথের উদিয়ান বসু, কসমোপলিটন ক্লাবের শাহরুখ হোসেন, সংহতি ক্লাবের দীপাঞ্জন দাস, ও পি সি – র দীপেন বিশ্বাস, নবারুণ চক্রবর্তী, স্ফুলিঙ্গ ক্লাবের সন্দীপ সরকার এবং জে সি সি ইস্তা দেবনাথ। দ্বিতীয় দিনে মোট ২৮ জন ক্রিকেটার টোকেন তুলেছেন। এরমধ্যে দুজন টোকেন জমা দেননি। সবচেয়ে বেশি চমক দিয়েছে কসমোপলিটন ক্লাব। তুলে নিয়েছেন জে সি সি – র তারকা বা হাতি স্পিনার পারভেজ সুলতান কে। আগামী মরশুমে সুপার ডিভিশনের খেলবে কসমোপলিটন ক্লাব। সেই লক্ষ্যেই শক্তিশালী দল গড়ছে ওই ক্লাবটি। মঙ্গলবার প্রথম দিনে অভিজিৎ দেববর্মা এবং জয়দীপ বণিক কে তুলে নিয়েছিল ওই ক্লাব। জানা গেছে গেলোবারের বেশিরভাগ ক্রিকেটার কে ধরে রাখছে ওই ক্লাবটি। ইতিমধ্যে এবছর দলের হয়ে সেরা পারফরম্যান্স করা দিল্লির লক্ষ কুমার টি সঙ্গে চুক্তি সেরে নিয়েছেন কসমোপলিটন ক্লাবের কর্তারা। এছাড়া এদিন জে সি সি তে খেলার জন্য সই করেছেন স্ফুলিঙ্গ ক্লাবের দেবাংশু দত্ত, ও পি সি – র দ্বীপায়ন দেববর্মা, ব্লাড মাউথ ক্লাবের দীপ্তনু চক্রবর্তী এবং শতদল সংঘের দেবরাজ দে। স্ফুলিঙ্গ ক্লাব ছেড়ে ব্লাড মাউথ ক্লাবে সই করেছেন সৌরভ দাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *