প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
ডেস্ক রিপোর্টার,২৬ সেপ্টেম্বর।। দেশের বরেণ্য পুরুষ শিক্ষাবিদ – সমাজ সংস্কারক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে রাজ্যের বৃহত্তর সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্ট’স। রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। শনিবার সকালে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে বন্দে মাতরম সঙ্গীত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে ও দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও রাজ্যের বলিষ্ঠ সাংবাদিক তথা অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-র অন্যতম কর্মকর্তা দিবাকর দেবনাথ।
মঞ্চে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি।
আগে মিডিয়ার বিজ্ঞাপনের জন্য বাজেট ধরা হতো তিন কোটি। এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৯ কোটি।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টস- র সাধারণ সম্পাদক শাণিত দেবরায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সংবাদ মাধ্যমে সামাজিক ও মানবিক কাজকর্মের প্রচার যত হবেই ততই।সমাজের মানুষের মধ্যে তার একটা ব্যাপক প্রভাব পড়ে। মুখ্যমন্ত্রীর কথায়, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সংবাদ মাধ্যমের আমূল পরিবর্তন হয়েছে।সাংবাদিকদের নানান সুবিধা দিচ্ছে সরকার। বাড়ানো হয়েছে বিজ্ঞাপন রেট। আগে মিডিয়ার বিজ্ঞাপনের জন্য বাজেট ধরা হতো তিন কোটি। এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৯ কোটি।
রক্তদান শিবিরে রক্তদাতার সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী।
মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির। এই সামাজিক ও মানবিক কর্মসুচি আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বৃহত্তর সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্টসকে।
স্বাধীনতা ও উশৃঙ্খলতার মধ্যে একটি রেখা আছে।
অনুষ্ঠান মঞ্চে স্বাগত ভাষণে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস- র সাধারণ সম্পাদক শাণিত দেবরায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কে বলেন, স্বাধীনতা ও উশৃঙ্খলতার মধ্যে একটি রেখা আছে। স্বাধীনতাকে শ্রদ্ধা জানিয়ে সংবাদ মাধ্যমের বুঝতে হবে, ” কতদূর যাওয়া উচিত। আর কত দূর যাওয়া উচিত নয়।” কারণ স্বাধীনতা পেয়ে উশৃঙ্খলতা করাটা উচিত নয়। এটা প্রত্যেকের বোঝা প্রয়োজন।
এদিনের অনুষ্ঠানে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস এর পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হাতে পাঁচটি উইল চেয়ার তুলে দেওয়া হয়েছে।জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শাণিত দেবরায়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সংবাদ কর্মী।
তথ্য অনুযায়ী, অ্যাসেম্বলি অব জার্নালিস্টস- র স্বেচ্ছায় রক্তদান শিবিরের মোট ৫৭ জন রক্ত দিয়েছেন। তাছাড়া প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।