স্পোর্টস ডেস্ক,৩০ সেপ্টেম্বর।।
     এগিয়ে চলো সংঘে বিধ্বস্ত লাল বাহাদুর ব্যায়ামাগার। একপ্রকার হেলাই পরাজিত করল লাল বাহাদুরকে। এবং খেতাবের দৌড়ে এক কদম এগিয়ে গেল ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সংঘ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কোন জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের সুপারফোরে। উমাকান্ত মিনি স্ট্রেডিয়ামে বুধবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে চলো সংঘ ৬-২ গোলে বিধ্বস্ত করে লাল বাহাদুরকে। ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন সুজিত হালদারের ছেলেরা। শক্তি বাড়ানোর জন্য আক্রমনভাবে ফুটবল আনা হলে রক্ষণভাগের দুর্বলতা নজরে পড়েছে লাল বাহাদুরের। আর ওই সুযোগের পুরো ফায়দা তুলে এগিয়ে চলো সংঘের সুযোগ সন্ধানী ফুটবলাররা। ক্রমাগত আক্রমণ দিশেহারা হয়ে পড়েন লালবাহাদুরের রক্ষণভাগের ফুটবলাররা। প্রথম গোল পেতে এগিয়ে চলো সংঘ কে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৮ মিনিট। দলের হয়ে প্রথম গোলটি করেন সুরজিৎ দত্ত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে। ১৩ মিনিটে শুরু খানবাই মাইতি দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ৩২ মিনিটে দলের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন শুরু খাম্বায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে সিকিম থেকে আসা সন্ন্যাসী ব্যবধান কমান। দ্বিতীয়ারদের আক্রমণের প্রতি আবার বাড়ান এগিয়ে চলার ফুটবলাররা। ৫০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন শুরুখাম্বায়। এরপর সুরজিৎ দত্ত নিজের দ্বিতীয় গোল করেন। ৬৮ মিনিটে সাংমা ব্যবধান প্রমাণ। ৭৮ মিনিটে শুরু খাম্বাই মাইতি শেষ গোলটি করেন। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *