ডেস্ক রিপোর্টার,১০ অক্টোবর।।
ভোট চুরির অভিযোগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার সিজেপি।শনিবার রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে তীব্র রাজনৈতিক সংঘর্ষ ও নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে উঠেছে। যন্তর মন্তরে জমায়েত রুখতে পুলিশি কড়াকড়িতে কার্যত দুর্গ হয়ে উঠেছে নয়া দিল্লি।

এদিন মুম্বাই বিমানবন্দরে নামার আগেই বিমানে আটক হন সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারা। এছাড়া শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক হন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
এদিকে কেন্দ্রের শাসকদলের দাবি, গণতন্ত্রকে ‘ভিড়তন্ত্র’ দিয়ে পরাস্ত করার এই অপচেষ্টা সম্পূর্ণ ফ্লপ শো এবং এটি স্রেফ অরাজকতা সৃষ্টির একটি নিম্নমানের চেষ্টা।

এদিন রাজধানীতে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়া প্রায় পাঁচ হাজার আন্দোলনকারীকে আটক করার পর দিল্লি পুলিশ তাদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।শনিবার সন্ধ্যায় যৌথ সাংবাদিক বৈঠকে অভিজিৎ দীপকের প্রতিনিধি অজিঙ্কা শিণ্ডে সাফ জানিয়ে দিয়েছেন যে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন রাস্তায় নেমে একইভাবে চলবে।

