আপনাদের আলোচনায় উঠে এসেছে, “জনতার মশাল” কিভাবে রাজ্য সরকারের তথ্য দপ্তরের তালিকা ভুক্ত হলো? মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে এই প্রশ্ন করবেন আপনারা? আবারও হুমকির সুরে গলা চড়িয়ে বলছেন, জনতার মশালকে তথ্য দপ্তরের দেওয়া ক্যাটাগরি কেটে দেবেন?  এতটা দুঃসাহস আপনাদের। তার জন্য আপনাদের ধন্যবাদ জনতার মশাল ও JM24News কর্তৃপক্ষের।

ডেস্ক রিপোর্টার,১৭ অক্টোবর।।
           ম্যাডাম মীনা রানী সরকার, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে JM 24News ও জনতার মশাল সম্পর্কে নালিশ করেছেন কি?
       আপনার মণ্ডল সভাপতি মণীষ দেব ও সিদ্ধি আশ্রমের তোলাবাজ ভাই ইন্দ্র নম: মাঠে ঘাটে বলে বেড়াচ্ছেন,, ” আপনি নাকি JM 24News ও জনতার মশাল”- র বিরুদ্ধে নালিশ করবেন মুখ্যমন্ত্রীর কাছে। টুটি চেপে ধরবেন এই দুইটি জনপ্রিয় খবরের সংস্থাকে? শুনে ভালো লাগলো JM24News ও “জনতার মশাল” কর্তৃপক্ষের।
         আপনাদের আলোচনায় উঠে এসেছে, “জনতার মশাল” কিভাবে রাজ্য সরকারের তথ্য দপ্তরের তালিকা ভুক্ত হলো? মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে এই প্রশ্ন করবেন আপনারা? আবারও হুমকির সুরে গলা চড়িয়ে বলছেন, জনতার মশালকে তথ্য দপ্তরের দেওয়া ক্যাটাগরি কেটে দেবেন?  এতটা দুঃসাহস আপনাদের। তার জন্য আপনাদের ধন্যবাদ জনতার মশাল ও JM24News কর্তৃপক্ষের।
    ম্যাডাম মীনা আপনি ও আপনার মণ্ডল সভাপতি মণীষ দেব ও আপনার সিন্ডিকেটের ভাই ইন্দ্র নম:- র বীরত্ব দেখে আমরা জনতার মশাল ও JM24News হাসি চেপে পারি নি।

মনীষ দেব( মণ্ডল সভাপতি, বাধারঘাট)

ম্যাডাম মীনা এবার আপনি বলুন,আপনারা কি চাইছেন, আপনাদের আসল কদর্য চেহারাটা উন্মচন করি গোটা সমাজের সামনে?

ম্যাডাম মীনা এবার আপনি বলুন,আপনারা কি চাইছেন, আপনাদের আসল কদর্য চেহারাটা উন্মচন করি গোটা সমাজের সামনে? জনতার মশাল ও JM 24News কর্তৃপক্ষের প্রশ্ন – ম্যাডাম মীনা আপনাকে বিলাশ বহুল  ধবধবে বক সাদা XUV গাড়ি কে বা কারা প্রদান করলো? বা আপনার কাছে কিভাবে এলো গাড়িটি? আমরা জানি। তার রহস্যও আমরা করবো উন্মোচন।


         

আইনের মারপ্যাঁচ থেকে বাঁচতে আপনি নাকি  আপনার ভাইপোর নামে গাড়িটি করেছেন।

আইনের মারপ্যাঁচ থেকে বাঁচতে আপনি নাকি  আপনার ভাইপোর নামে গাড়িটি করেছেন। বেশ ভালো। আপনি একজন বিধায়িকা বলে কথা। আজ XUV তো কাল উড়ো জাহাজও কিনতেই পারেন। তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সত্যি ঘটনা সামনে নিয়ে এসেছি বলে, আমাদের হুমকি দেবেন। টুটি চেপে ধরার কথা বলবেন বাজারে , বাজারে।  আমরা বুঝতে পারছি কেন এই সমস্ত কথাবার্তা মাঠে ঘাটে বলছেন? আসলে আপনি এবং আপনার পারিষদ বর্গরা ভয় পেয়েছে জনতার মশাল ও JM2 4Newsকে।
    

ম্যাডাম মীনা রানী –  মনীষ দেব ও ইন্দ্র নম:- র উদ্দেশ্যে বলছি, ” জনতার মশাল  ও  JM24News’র একটা পশম ছিঁড়তে পারবেন না আপনারা ।

ম্যাডাম মীনা রানী –  মনীষ দেব ও ইন্দ্র নম:- র উদ্দেশ্যে বলছি, ” জনতার মশাল  ও  JM24News’র একটা পশম ছিঁড়তে পারবেন না আপনারা । কিন্তু আপনাদের ডানা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে রাজ্যের দুই জনপ্রিয় সংবাদ মাধ্যম জনতার মশাল ও JM 24News। তাই আবারও বলছি, সাধু সাবধান।
      আপনারা আবার আদালতে মামলা করারও কথা বলছেন। ছিঃ ছিঃ। এটাও চোরের মায়ের বড় গলার মতো অবস্থা। আবারও স্পষ্ট করে আমরা বলছি, আমাদের মামলার ভয়  দেখাবেন না। তাহলে বিপদ আরও বাড়বে। সেটা মাথায় রাখবেন। আপনারা ভালো করেই জানেন কোথায় কি দুর্নীতি করে চলছেন? আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি,  রাজ্যের প্রয়াত  জাঁদরেল কমিউনিস্ট নেতা গৌতম দাসের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের? কথিত আছে,   বাম জমানায় তিনি নাকি গরু ও গাধাকে এক ঘাটে জল খাওয়াতে বাধ্য করতেন।২০১৭ সালে গৌতম দাসও জনতার মশাল- র বিরুদ্ধে মামলা করে নিস্তার পান নি। আমাদের নজরে আজকের ম্যাডাম মীনা – মনীষ – ইন্দ্র তো রাজনীতির “দুধভাত” মাত্র।
 

ইন্দ্র নম: ( সদস্য, বাধারঘাট মণ্ডল)

  

আপনাদের চেহারা কতটা কদর্য তার প্রমাণ আপনাদের ছবি! আমাদের কিছু বলার দরকার নেই।

  আপনাদের চেহারা কতটা কদর্য তার প্রমাণ আপনাদের ছবি! আমাদের কিছু বলার দরকার নেই। কথা বলে আপনাদের ছবি।মাদক ও গরু পাচারকারী প্রসেনজিৎ রায়ের সঙ্গে কীভাবে পুনরায় ছবি তুলেন আপনারা? JM24News- র  প্রভাবে শেষ পর্যন্ত তোলাবাজ প্রসেনজিৎ রায়কে আপনারা যুব মোর্চার মণ্ডল সভাপতি করতে পারেন নি। শীর্ষ নেতৃত্ব লজ্জায় প্রসেনজিৎকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অবাক করার মতো বিষয় , এরপরেও বাধারঘাট মণ্ডলের  মোর্চার নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন তোলাবাজ প্রসেনজিৎ রায়। আপনি ও মণ্ডল সভাপতির সঙ্গে করেছে ফটো সেশন? কেন? আপনি ও মনীষ দেবের অপত্য  স্নেহ কি  কাজ করে করছে গরু ও মাদক পা*চা*র*কারীদের কাছ থেকে তোলা আদায় করা প্রসেনজিৎ রায়ের জন্য। তাহলে তো বলতেই হয়,  আপনারাও প্রসেনজিৎ রায় থেকে পেয়ে থাকেন টু-  পাইস । তাই কি তোলাবাজকে নিয়ে এতো গদগদ ম্যাডাম মীনা ও তার মণ্ডল সভাপতি মনীষ দেবের।


       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *