ডেস্ক রিপোর্টার, ১৬ অক্টোবর।।

উৎসব মরসুমে খুচরো বাজারের মূল্যবৃদ্ধির রেকর্ডের পর এবার পাইকারি মূল্যবৃদ্ধির পরিসংখ্যানও সামনে এসেছে, যা অর্থনীতিতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে পাইকারি মূল্যবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১১.৩৯%-এ পৌঁছেছে ।যা আগের মাসে অর্থাৎ অগাস্টে ছিল ৯.৯২%।

এই ঊর্ধ্বমুখী পাইকারি মূল্যবৃদ্ধির পেছনে মূলত যে কারণগুলি কাজ করছে তা হলো প্রথমতঃ, জ্বালানি ও শক্তির দাম বৃদ্ধির ফলে সামগ্রিক উৎপাদন ও পরিবহন খরচ অনেক গুণ বেড়ে গেছে।

দ্বিতীয়ত,পাইকারি বাজারে খাদ্যদ্রব্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়ার কারণে উৎপাদক ও সরবরাহ স্তরে চাপ তৈরি হচ্ছে।তৃতীয়তঃ,কাঁচামালের দাম বাড়ায় উৎপাদিত পণ্যের পাইকারি দামও লাগাতার বাড়ছে।



পাইকারি বাজারের এই মূল্যবৃদ্ধি সাধারণত কিছুদিন পর খুচরো বাজারে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে উৎসবের মরশুমের ঠিক আগে পাইকারি ও খুচরো—উভয় ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির এই রেকর্ড জোড়া ফলার মতো আঘাত হানবে সাধারণ মানুষের বাজেটে। পুজোর বাজারে জামাকাপড়, উপহারসামগ্রী কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন জিনিসপত্র ও যাতায়াতের খরচ সামলাতে গিয়ে মধ্যবিত্তের পকেটে যে বড় ধরনের টান পড়বে, তা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *