ডেস্ক রিপোর্টার, ১৬ অক্টোবর।।
       ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসির এজেন্টদের বিভিন্ন বকেয়া দাবি ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সরব হলো ‘এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া’-র ত্রিপুরা রাজ্য কমিটি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার আগরতলার টিআরটিসি-স্থিত এলআইসি-র প্রথম ও দ্বিতীয় শাখায় এক বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করা হয়।
এদিন সংগঠনের এক প্রতিনিধি দল মেলারমাঠ স্থিত কার্যালয় থেকে মিছিল করে গিয়ে স্থানীয় শাখা ব্যবস্থাপকের হাতে ১১ দফা দাবি সংবলিত স্মারকপত্র তুলে দেন।
সংগঠনটির পক্ষ থেকে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—
‘সুপার সেলস্ সাথী’ অ্যাপ ও সিস্টেমকে আরও সহজ ও ঝামেলামুক্ত করা এবং প্রিমিয়াম পয়েন্টগুলোতে পূর্বের মতো পরিষেবা ব্যবস্থা পুনরায় চালু করা।প্রথম বছরের এজেন্ট কমিশন হ্রাস করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে পূর্বের হারে ফিরিয়ে আনা। ।
সংগঠনের অন্যান্য উল্লেখযোগ্য দাবিগুলো মধ্যে রয়েছে সকল এজেন্টের জন্য সহজ প্রক্রিয়ায় ‘মেডিক্লেম সেটেলমেন্ট’  চালু, এজেন্ট কল্যাণ তহবিল গঠন এবং ‘এজেন্ট পেনশন স্কিম’ অবিলম্বে কার্যকর করা।এজেন্টদের স্বার্থপরিপন্থী ‘ডাইরেক্ট মার্কেটিং’ বন্ধ করা এবং ‘বিমা সুগম এক্সচেঞ্জ’ ও ‘এজেন্টস পোর্টেবিলিটি’ নীতি অবিলম্বে প্রত্যাহার করা।লগ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে কর্মরত থাকা পর্যন্ত সম্পূর্ণ কভারেজ প্রদান করা।এলআইসি-র শেয়ার বিক্রি বন্ধ করে ‘বাই ব্যাক’ পদ্ধতিতে তা পুনরায় অধিগ্রহণ করা এবং এজেন্ট কমিশনের উপর অতিরিক্ত জিএসটি চাপানোর যেকোনো প্রচেষ্টা বন্ধ করা ইত্যাদি।
এদিন সংগঠনের প্রতিনিধিরা স্পষ্ট জানান,এজেন্টদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরও তীব্র ও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে তারা বাধ্য হবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *