ডেস্ক রিপোর্টার,১৮ অক্টোবর।।
            অবশেষে রুশ তেল ক্রয়ে মার্কিন ছাড়।ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা।১৮০ ডিগ্রি ঘুরে বড় ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।ট্রাম্পের দাবি আমেরিকার স্বার্থেই নয়া সিদ্ধান্ত।
    রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনায় ভারত-সহ একাধিক দেশের উপর ক্ষোভপ্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর ১০০ শতাংশ শুল্কও চাপান মার্কিন প্রেসিডেন্ট। সেই শুল্ক কার্যকর হওয়ার কথা রবিবার থেকেই। তার ঠিক আগে নিজের অবস্থান থেকে পুরোপুরি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা, কড়াকড়ি এবং শুল্ক মকুবের সিদ্ধান্ত ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এ হেন সিদ্ধান্তের ফলে শুল্ক সংক্রান্ত শঙ্কা থেকে বড় স্বস্তি পাচ্ছে ভারত। তবে শুধু ভারত নয়, একই রকম স্বস্তি পাচ্ছে চিনও।শুক্রবার গভীর রাতে একটি অর্ডিন্যান্স জারি করে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন, “আমি গ্র্যাহাম অ্যাক্টে উল্লিখিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্ক প্রয়োগ মকুব করছি।” ট্রাম্পের দাবি, আমেরিকার স্বার্থেই এই সিদ্ধান্ত। এই মুহূর্তে ই ধরনের ছাড় প্রদান করাই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অনুকূল।
     ট্রাম্পের এই সিদ্ধান্তের নেপথ্যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যেকার সম্পর্কের উন্নতিকেই কারণ হিসাবে ধরা হচ্ছে। আসলে এর মধ্যে নিজেই রাশিয়ার সঙ্গে তেলচুক্তি সম্পন্ন করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে ভারত ও চিনের উপর রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য বাড়তি শুল্ক চাপালে সেটা অশোভন হত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *