ডেস্ক রিপোর্টার,২২ অক্টোবর।।
আসন্ন পুর নির্বাচনে টিকিট পাচ্ছেন না আগরতলা পুর নিগমের দুর্নীতিবাজ কর্পোরেটর অলক রায়! তিনি নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর। অলক রায়ের বিরুদ্ধে তোলাবাজি, কমিশন বাণিজ্য, নারীর শরীর ভক্ষন, (নারীর বাড়ি এমবি টিলা), নারীর সংসার তছনছ করা, সিপিআইএম প্রীতি,স্বজন – পোষণ নীতি সহ নানান অভিযোগের ফর্দ জমা পড়েছে জনতার মশাল- র সংবাদ ভবনে।এই সংক্রান্ত অভিযোগ করেছে খোদ এই ওয়ার্ডের বিজেপির সৎ নিষ্ঠাবান কর্মীরা। তাও উপযুক্ত তথ্য – প্রমাণ সহ।মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়ের কাছেও এই সমস্ত অভিযোগ জমা পড়েছে। অলক রায়ের দু*র্নী*তি নিয়ে ওয়াকিবহাল প্রদেশ বিজেপির কোর কমিটি। “জনতার মশাল “খুব শীঘ্রই অলক রায়ের সমস্ত দু*র্নী*তির ফর্দ ফাঁস করবে। (আসছে বিস্তারিত..)

