ডেস্ক রিপোর্টার, ২০ নভেম্বর।।

  আসন্ন পুর নিগম নির্বাচন কেন্দ্র করে শহরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। বিক্ষিপ্ত ভাবে চলছে রাজনৈতিক সন্ত্রাস। আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান কংগ্রেস নেতা রতন কুমার দত্তকে হামলার অভিযোগ উঠেছে বিজেপি নামধারী দুষ্কৃতীর বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, অভিযুক্ত দেবব্রত মজুমদার ওরফে মনা মূলত কর্পোরেটর তথা এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী অলক রায়ের পোষা গুন্ডা।

           ৭২ বছর বয়সী কংগ্রেস নেতা রতন কুমার দত্তের অভিযোগ, সকাল বেলা তিনি স্থানীয় এমবি টিলা বাজারে গিয়েছিলেন চা খেতে। সঙ্গে ছিলো তার অন্যান্য বন্ধুরা। এই সময় আচমকা এলাকার গুন্ডা দেবব্রত মজুমদার ওরফে মনা তার উপর হামলা করে।

       কংগ্রেস নেতা রতন কুমার দত্ত আক্ষেপ করে বলেন, ” এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র। মুখ্যমন্ত্রী নিজে বলছেন, নির্বাচন হবে সুষ্ঠ ভাবে। তারপরও এতো সন্ত্রাস কেন? তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। ভোটের আগেই বিজেপিকে বিজয়ী বলে ঘোষণা করে দেওয়া হোক।

       বিজেপি আশ্রিত দেবব্রত মজুমদার ওরফে মনা স্থানীয় কর্পোরেটর অলক রায়ের পোষা গুন্ডা। এর আগেও সে এলাকার লোকজনকে মারধর করেছে। অলকের আস্কারাতেই এই সমস্ত ঘটনা সংঘটিত করছে।

কংগ্রেস রতন কুমার দত্তের অপরাধ ছিলো, তিনি স্থানীয় কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাসের হয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন। তাতেই নাকি অলক বাহিনীর এতো গাত্র দহন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *